Posted on জুন 5, 2008 by raihan abir
সেইদিন কথায় কথায় ফুয়াদ বলছিল, সাইট বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কোন ইনিশিয়েটিভ নাই। কথা ঠিক না। আসলে কাউকে কিছু জানানো হয় নাই। তারিকের ব্লগে কমেন্ট আকারে লিখতে যেয়ে সেই কথাগুলা বিশাল হয়ে গেছে। তাই পোস্ট করে দিলাম।
কামের কথা কই…
Filed under: ব্লগর ব্লগর | 9 Comments »
Posted on মে 9, 2008 by raihan abir
অনেকদিন আগে দেখা স্বপ্নকে হালকা আলোর মুখ দেখিয়েছিলাম আমরা কজনা…তারপর সবার আসা-যাওয়ায় তা পেয়েছে পূর্ণতা…
গ্যাঁজানোর টাইম নাই…নতুন বাসা রেডি হয়ে গেছে। চলেন যাই… http://cadetcollegeblog.com
বিঃদ্রঃ
যাদের কমপক্ষে ১ টি ব্লগ রয়েছে তাদের পাসওয়ার্ড (12345). ইউজার নেইম আগেরটাই। শুরুতেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। বাকিরা আবার রেজিস্ট্রেশন করুন।
আপাতত এইটাই। বাকি কথা ঐখানে হইবেক।
(এই ব্লগে আর কোন মন্তব্য কিংবা পোস্ট গ্রহণ করা হবেনা)
Filed under: ব্লগর ব্লগর | 14 Comments »
Posted on মে 3, 2008 by raihan abir
কিরে কি খবর? কেমন কাটলো ফার্স্ট টার্ম…
আর কইসনা…পাঙ্গা খাইতে খাইতে শেষ।
আরে মামু, বিএমএ তে গ্যাছো, পাঙ্গা খাবানা…এইটা কেমন কথা। তা খাইলি কেমন? ;)
আশরাফ এক্কেবারে প্রথমদিন থেকে বর্ণনা শুরু করে।
Filed under: ব্লগর ব্লগর | 10 Comments »
Posted on এপ্রিল 14, 2008 by raihan abir
এইটা ক্যাম্বা লাগে….আওয়াজ দেন…
Filed under: সন্দেশ | 39 Comments »
Posted on এপ্রিল 14, 2008 by raihan abir
ওয়ার্ড প্রেসে ব্লগের নীচে হিট কাউন্টার নেই। তাই একটু কায়িক করে সবার জন্য এইখানে দিলে দিলাম। বলেন বিসমিল্লাহ…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর, সন্দেশ | 8 Comments »
Posted on এপ্রিল 10, 2008 by raihan abir
আমরা একটা এক্স-ক্যাডেট টি-শার্ট বানানোর পরিকল্পনা করেছি। ডিজাইন করেছে সামিয়া। সাদা রঙের হাফ হাতা… কলার সহ…ডিজাইনটা দিয়ে দিলাম। বাকী কথা কমেন্ট বক্সে…
Filed under: ব্লগর ব্লগর | 40 Comments »
Posted on মার্চ 30, 2008 by raihan abir
(নেট থেকে পাওয়া আমার অতি প্রিয় একটা ইংরেজী গল্পের অনুবাদ। লেখকের নাম অজানা…)
বেশ অনেকদিন আগের কথা…এক লোক তার তিন বছর বয়সী মেয়েকে খুব করে বকে দিলেন। ক্রিসমাস উপলক্ষে সোনালী রঙের ড়্যাপিং পেপার কেনা হয়েছিল। মেয়ে সেটা নষ্ট করে ফেলেছে। টাকা পয়সার যা অবস্থা। তাতে নতুন আরেকটা কেনাও সামর্থে কুলাবেনা।
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 17 Comments »
Posted on মার্চ 29, 2008 by raihan abir
তাড়াতাড়ি সবাই এইডা শুনেন।
২.৬ মেগা। ডাউনলোড করে নিতে হবে…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 9 Comments »
Posted on মার্চ 29, 2008 by raihan abir
সে অনেকদিন আগের কথা। বঙ্গদেশে তখন নতুন নতুন মোবাইল এসেছে। বাপ চাচারা ফিলিপ্স ডিগার মতো বিশাল বিশাল সেট নিয়ে ভাঁজ নেন…পকেট থেকে মাঝে মাঝে যন্ত্রখান বের করে তার দিকে আবেগঘন চোখে তাকান আর মনে মনে উচ্চারণ করেন, “আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম…”
সেদিন গিয়াছে। বড় বড় সেটগুলো ছোট হতে হতে কখনও লিপ্সটিকের সমান হয়ছে। আআআবার বড় [...]
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 10 Comments »
Posted on মার্চ 27, 2008 by raihan abir
নির্ঘুম রাত আজ
মনে পড়ে সেই সাজ
আমাদের গড়া তাজ
ফেলে রাখা শত কাজ
তবু তোমারি খোঁজে এই আমি দিশেহারা……
ক্লাস সেভেনে যখন ঢুকি তখন উনি জুনিয়ার প্রিফেক্ট…টাক মাথা অতিব ভদ্রলোক…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | Tagged: গায়ক, তপু, যাত্রী, রাশেদ, রায়হান আবীর, yaatri | 120 Comments »
Posted on মার্চ 24, 2008 by raihan abir
মিড শেষ। এই শেষের চিন্তা করে গত কয়েকদিন কত প্ল্যান করেছি ইয়েত্তা নাই। সিরিয়াল জমা পড়ে অনেকগুলা। 4400, Private Practice… কিন্তু পরীক্ষা শেষ হবার সাথে সাথে আর কিছু করতে ইচ্ছা হয় না। সারাদিন নেটে পইড়া থাকি…ব্লগ পড়ি, কমেন্ট দেই। বেশীর ভাগ পোলাপাইন বাসায় চলে গেছে। আমার সেই বাসাতেও যেতে ইচ্ছা করেনা। কেমন যেন একটা কুয়াশা [...]
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | Tagged: যমুনা সেতু, রায়হান আবীর | 15 Comments »
Posted on মার্চ 12, 2008 by raihan abir
এই ধারাবাহিক উপন্যাসের একেক পর্ব একেকজন লিখবেন। যে কেউ লিখতে পারেন। কেউ যদি পরের পর্ব লিখতে চান তাহলে তাকে এই পর্বে মন্তব্য করে তা বলে দিতে হবে। যিনি আগে বলবেন তিনিই লিখবেন পর্বটি।]
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব
রাত প্রায় দুইটা। শুনশান নীরবতার মাঝে সামিয়ার পিঠে পিঠ ঠেকিয়ে বসে আছে সাজিদ। জোছনার আলোয় আলোকিত অনেক দূর। মায়াময় [...]
Filed under: অন্যরকম ক্যাডেট কলে, উপন্যাস | Tagged: ধারাবাহিক গল্প | 15 Comments »
Posted on মার্চ 4, 2008 by raihan abir
এতোদিনে সবার জানা হয়ে গেছে যে আমরা ডোমেইন কেনার ধান্ধায় নামছি। এই ধান্ধাবাজীর প্রথম বাধা অর্থাৎ টাকা পয়সা তপু ভাইয়ের কল্যানে সমাধান হয়ে গেছে। দ্বিতীয় যেটা তা হলো কি নাম হবে আমাদের সেই সপ্নের ঠিকানার…1. cadetcollege.com এই নামটা খুব ভাল হয়, কিন্তু একটাই অসুবিধা… ব্লগের সাথে যায়না ঠিক মতো।2. cadetsblog.com [...]
Filed under: সন্দেশ | Tagged: ক্যাডেট কলেজ ব্লগ, ডোমেইন | 52 Comments »
Posted on মার্চ 4, 2008 by raihan abir
ম্যাবসে ওর সাথে আমার প্রথম দেখা। দেখা মানে শুধুই দেখা। কথা বার্তা হয়নি। মেয়েদের সাথে কথা বলার চেয়ে তাদের টিজ করার প্রতিই আমার অত্যাধিক আগ্রহ ছিল তখন। পলেন সেবারই প্রথম ম্যাবসে আসে। তার সুন্দর মুখশ্রীটা সবসময় কেমন যেন বিষন্নতার আড়ালে ঢাকা থাকত। ক্লাস টেন এ পড়ি তখন আমরা। গার্লফ্রেন্ড বাছাইয়ের উপযুক্ত সময়। পলেনকে পাওয়া মাত্রই [...]
Filed under: ময়মনসিংহ, স্মরণ | Tagged: দূর্ঘটনা, ময়মনসিংহ গার্লস ক্, স্মরণ | 17 Comments »
Posted on মার্চ 1, 2008 by raihan abir
কলেজ থেকে বের হয়েছি মাত্র কয়েকদিন। এর মধ্যেই স্মৃতি ঘোলাটে হতে শুরু করেছে। কত মজার মজার ঘটনা ডায়ালগে মাসের মাসের পর মাস মেতে ছিলাম হাসির উৎসবে, এখন লিখতে গেলে তার কিছুই মনে পড়েনা। আজকে আমাদের ছোট্ট একটা একদিনের রি-ইউনিয়ন ছিল। অনেকের সাথে দেখা হল। পুরান দিনের কথা হল। মনে পড়ে গেল অনেক মজার মজার ডায়ালগ।
Filed under: ডায়লগ সংকলন, বরিশাল | Tagged: ক্যাডেট কলেজ | 10 Comments »
Posted on ফেব্রুয়ারি 20, 2008 by raihan abir
ক্যাডেট কলেজের ছেলেদের অনায়াসে দুই ভাগে ভাগ করে দেয়া যায়। একদল যাদের লক্ষ থাকে প্রচণ্ড বিদ্বান হবার, এই জন্য তারা ত্রিকোণমিতির এসএউ আহমেদের বইয়ের পাশাপাশি হারুনুর রশীদের বইও সমাধানের চেষ্টা চালায়। বাকিদের ‘চির উন্নত মম শির’, মানে হাঁটু-বাহিনীতে যোগ দেয়া আর কি। এই পার্টি পড়ালেখা বাদে কলেজের অনান্য সকল কাজে আত্মনিয়োগ করে। স্যারদের টিজ করা, [...]
Filed under: বরিশাল | 7 Comments »
Posted on জানুয়ারি 20, 2008 by raihan abir
এইবারের বেশীরভাগ কাহিনী অন্যের মুখে শোনা। ভুল ভ্রান্তির জন্য মাফ চাই। জনৈক পদার্থবিজ্ঞানের শিক্ষক। ইন্টারে অনুশীলনীর গানিতিক সমস্যার সবসময় প্রথম অংকটা করাতেন। কেঊ যদি তখন জিজ্ঞাসা করতো, “স্যার ১২ নং অংকটা করিয়ে দেন।” তখন তার উত্তর “ওই একই, একই, same , same”
Filed under: ডায়লগ সংকলন, বরিশাল | Tagged: রায়হান আবীর | 5 Comments »
Posted on জানুয়ারি 19, 2008 by raihan abir
কলেজের অনেক ডায়লগ ভুলে গেছি। যেগুলো মনে আছে তার অনেকগুলোর জন্য অডিও ভিডিও ফাইল আপলোড করা দরকার (নাইলে ব্যপারটা ঠিক আসে না)। আর অনেকগুলোই অন্তর্জালের পরিবেশ দুষিত করার জন্য যথেষ্ট। তাই ভাবলাম শুধু কলেজের ডায়ালগ না দিয়ে এরকম আরও যত ডায়লগ জানি সব জড় করে ফেলি। তবে অবশ্যই ক্যাডেটদের।
Filed under: ডায়লগ সংকলন, বরিশাল | Tagged: রায়হান আবীর | 15 Comments »
Posted on জানুয়ারি 17, 2008 by raihan abir
মুহাম্মদের আগের ব্লগে একটা অতি বাস্তব কথা আছে। সেটা হলো যে, জামিলুর রেজা রসিকতা করে বলেছিলেন- একটা জায়গায় কোন ক্যাডেট থাকলে সে নিজে যে ক্যাডেট ছিল তা অন্য সবাইকে জানানোর জন্য খুবি চেষ্টা করে। বান্দরবন যেয়ে আমি তার আরেকটি উদাহরণ পেলাম।
Filed under: বরিশাল | Tagged: রায়হান আবীর | 5 Comments »
Posted on জানুয়ারি 6, 2008 by raihan abir
ইলেভেনে উঠে আমি প্রথম কলেজের বাইরে যাই। হাতে খড়ি হয় নাজমুল ভাইয়ের (ভাই কারণ টাংগাইলের বেবিস্ট্যান্ড নামক এক বিখ্যাত জায়গায় তিনি যাওয়া মাত্রই নাজমুল ভাই আসছে, নাজমুল ভাই আসছে এই রব উঠে) মাধ্যমে। তখন নব্য প্রেম চলছে আমার। নতুন প্রেমে পড়লে যা হয়, তাহার মুখের বাণী শোনার জন্য পরানটা সর্বদা আনচান করতো। কলেজ থেকে বের [...]
Filed under: বরিশাল | Tagged: রায়হান আবীর | 6 Comments »