ক্যাটাগরী-১ : প্রচলিত বন্ধুত্ব:
—————-
দুই বন্ধু ‘এক্স’ ও ‘ওয়াই’।তারা একদিন বনে বেড়াতে গেল।হঠাৎ ‘ওয়াই’ দেখল একটি ভালুক আসছে।বাচার জন্য সে ‘এক্স’ কে না জানিয়েই দৌড় শুরু করল।’এক্স’ যখন ভালুকটাকে দেখল তখন অনেক দেরী হয়ে গিয়েছে।অগ্যতা সে মরার ভান করে পড়ে থাকল কারন ভালুক নাকি মরা মানুষ খায়না।যাক,ভালুক এসে ‘এক্স’ কে শুকে-টুকে চলে যাওয়ার পর ‘ওয়াই’ এসে জিজ্ঞেস করল,ভালুক তোকে কি বলে গেছে??’এক্স’ বলল,ভালুক তাকে বলে গেছে,যে বন্ধুর বিপদের সময় পালিয়ে যায় সে প্রকৃত বন্ধু নয়।
ক্যাটাগরী-২ :আধুনিক বন্ধুত্ব:
——————
‘এক্স’ ও ‘ওয়াই’ খুবই ভাল বন্ধু।কম্পিটিশনের এই যুগে তাদের মত এমন নিস্বার্থ বন্ধুত্ব নাকি বিরল,এমনটাই সবাই বলাবলি করে।তো তারাও একদিন বনে বেড়াতে গেল।কিন্তু এইবার ঘটনা একটু ভিন্ন।এইবার ভালুকটাকে প্রথমে দেখল ‘এক্স’।দেখে সে ‘ওয়াই’ কে বলল যে একটা ভালুক এদিকেই আসছে।শুনে ‘ওয়াই’ পারলে তখুনি দৌড় দেয়।কিন্তু ভেবে দেখল,সে তো দৌড়ে ‘এক্স’ এর চেয়ে দুর্বল,তাই সে প্রথমে সে ‘এক্স’ কে মেরে আধমরা লুলা বানাল।তারপর পালানোর জাষ্ট আগে ‘এক্স’ কে বলে গেল,”যদি বেচে যাস,তাহলে ভালুক কি বলে গেল সেটা এসএমএস করে পাঠিয়ে দিস”।বাসায় পৌছানোর একটু পরেই ‘ওয়াই’ এসএমএস পেল,
“ভালুক বলে গিয়েছে,যে বন্ধু তোমাকে পুরোপুরি না মেরে আধমরা করে অন্তত মরার ভানটুকু করার সুযোগ দ্যায়,সেই তোমার প্রকৃত বন্ধু”
পড়ে ‘ওয়াই’ ভাবে,আমি আগেই জানতাম।এজন্যই এমন করেছি।
আর ‘এক্স’ ভাবে,কারও প্রকৃত বন্ধু হবার জন্য তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে।
ক্যাটাগরী-৩ : ক্যাডেট মানেই সেইরকম
—————————-
এই গল্পের ‘এক্স’ ও ‘ওয়াই’ দুজনেই ক্যাডেট।’এক্স’ একটু ভোলাভালা,আর ‘ওয়াই’ হইল জাউরার জাউরা।যাইহোক,দুইজন একদিন কলেজ থেকে পালিয়ে গেল পাশের বনে।এবারও প্রথমে ‘এক্স’ ই ভালুকটাকে প্রথমে দেখল।দেখে সে ‘ওয়াই’ কে দোস্ত,তুই যা গা।আমার যা হয় হবে টাইপ কথা বলা শুরু করল …।শুনে ‘ওয়াই’ বলে,এক থাপ্পর দিব,এইটা মগের মুল্লুক নাকি!!ভালুক হইসে বইলা কি ব্যাটায় যা খুশি তা করবে!!!আসুক দেখি।
ওদিকে ভালুক ব্যাটাতো আসতে আসতে ভাবতেসে,কিরে,এদের কেউ দেখি পালায়ও না,কেউ মরার ভানও করে না!নেট থেকে যে ডায়লগটা শিখে আসছিল মারার জন্য তা কি আজ মাঠে মারা যাবে।ব্যাটা তো তখনও জানেনা তার জন্য কি আযাব ওয়েট করতেসে।
ভালুক আসা মাত্রই ‘ওয়াই’ চিৎকার করে উঠল”ইউ ব্লাডি ফাক্কার”।তারপর বিশাল ঝাড়ি,”কি ব্যাপার,তোমার দৌড়ে এমন লুজ ভাব ক্যান???যাও..আবার গিয়ে ঠিকমত দৌড়ে আস” হতভম্ব ভালুক যখন ভাবছিল,এ কি চিজের পাল্লায় পড়লাম রে বাবা…তখন আবার আকাশ কেপে উঠল প্রচন্ড শব্দে,”ফাষ্ট!!!”
হতচকিত ভালুক আবার দৌড়ে আসতেই শুরু হল তামাশা। RAG কয় প্রকার ও কি কি হাতেকলমে তাকে বুঝিয়ে দিল ‘ওয়াই’।ওদিকে ‘এক্স’ তো হাসতে হাসতেই শেষ..’ওয়াই’ পারেও বটে!!!অতপর ভালুকটাকে ব্যান্ড করিয়ে রেখে দুই বন্ধু কলেজে ফিরে এল।
পুনশ্চ ১:
এর কিছুদিন পরে ‘ওয়াই’ আবারও ওই বনে গিয়েছিল একা।গিয়েই পড়ল দুই ভালুকের সামনে।ভয়ে তো তার জানে পানি নাই..এইবার নিশ্চয়ই এই ব্যাটা সুদে আসলে সব তুলে নিবে।কিসের কি!!!উল্টো দেখে,দুই ভালকের একটা দৌড় দিয়া পালাইতেসে…আর একটা মরার ভান করে পড়ে আছে!!
পুনশ্চ ২:
ক্যাডেট কলেজের প্রাপ্তির কথা যদি কোন ক্যাডেটকে জিজ্ঞেস করার হয়.৯৯.৯% ক্যাডেট বলবে যে,আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না।আমার ব্যাক্তিগত মত হল,সব ক্যাটাগরীর বন্ধুই ক্যাডেট কলেজে আছে।কিন্তু সব ক্যাডেটেরই এমন কিছু ৩ নং ক্যাটাগরীর বন্ধু থাকে,যাদের ছাড়া এই ভালুকময় পৃথিবীতে সে একেবারেই অসহায়।
পুনশ্চ ৩:
গভর্মেন্ট নামক এক বিখাউজ পরীক্ষা দেওয়ার পর ম্যাথমেটিক্যাল কিসু ছাড়া যা লেখি সব পয়েন্ট আকারে বাইর হয়!!কি করা যায় বলেন তো…
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর
বাপরে দারুন থিমের একটা গল্প। এই কথাগুলা আমি মন থেকে বিশ্বাস করি। ইনিয়ে বিনিয়ে নিজের অনেক ব্লগে কথাগুলা বলেছি। কিন্তু এতো সুন্দর করে পারি নাই। প্রিয় পোস্ট বলে কিছু থাকলে এইটা এড করে দিতাম।
মজা পাইলাম। very gooooodd.
দারুন লেখা হইছে!!!!!!
“৯৯.৯% ক্যাডেট বলবে যে,আর কোথাও এমন নিখাদ ৫০টা বন্ধু পাওয়া সম্ভব না।আমার “-
খাটি কথা।
এবার A,B,C,D,,,,,,,,T,U,V,W,Z নিয়া লেখা শুরু করো।
উদ্ধৃতি
এর কিছুদিন পরে ‘ওয়াই’ আবারও ওই বনে গিয়েছিল একা।গিয়েই পড়ল দুই ভালুকের সামনে।ভয়ে তো তার জানে পানি নাই..এইবার নিশ্চয়ই এই ব্যাটা সুদে আসলে সব তুলে নিবে।কিসের কি!!!উল্টো দেখে,দুই ভালকের একটা দৌড় দিয়া পালাইতেসে…আর একটা মরার ভান করে পড়ে আছে!!
হাসতেই আছি , হাসতেই আছি, হাসতেই আছি, হাসতে হাসতে লুটোপুটি। চরম হইছে।
খাটি কথা। এমন বন্ধু পাওয়া সম্ভব নয়। চরম ফুয়াদ।
হা হা হা।
হাসতেই আছি, হাসতেই আছি! কঠিন হইছে বস।
এক্কেরে হাছা কথা…… হো হো ……মজাক পাইলাম।
“পুনশ্চ”গুলো মনের মত হইছে, ফূয়াদ…।
দারুণ।
কথা সত্যি, এই টাইপ বন্ধু না থাকলে কবে আমারে ভাল্লুক খায় ফেলত।
জটিল হইছে…সেইইইরকম থীম।হাসতেই আছি…চালায় যাও ভাইয়া
দারুন
fuad,amar taka poysa hoile insha Allah akdin tor blog gula niya ami akta boi publish korbo……
OSHADHARON RE!!BHALLUK NIJEI MORAR BHAN KOIRA POIRA ASE……hihihihihihihihihihhihihihihihihhohohohohohohohohohohohohohohohohohoh……….(ami akhono goragori diya hashtesi)
@Topu bhai……………mama comment o korsen seirokom………….apner bed er kotha komu sobaire???japane aka aka room e thaken ar…….(censored)
ভাই, এত সুন্দর করে লিখ কিভাবে? পড়ে খুব মজা পেয়েছি। চালিয়ে যাও……
sabbash!!! bagher bachcha….thukku… bachcha bagh!!! 3 cheers for fuad hiFF hiFF hurre (last reunion e college r present adjudent 3cheers deyar shomoy hip hip k hiff hiff uchcharon korar por theke mathar vetor dhuke gese)
jotil hoise.cadet college theke jodi kisu peye thaki ta holo friend