ভিজিট করুনঃ http://cadetcollegeblog.com

বর্তমানে এই ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে।
দয়া করে ভিজিট করুনঃ http://cadetcollegeblog.com
বিঃদ্রঃ এখানে আর কোন নতুন মন্তব্য বা পোস্ট গ্রহণ করা হবেনা।  

আই.সি.ইউ থেকে বাড়ি ফিরে এল ক্যাডেট কলেজ ব্লগ

অবশেষে ক্যাডেট কলেজ ব্লগের পুনর্জন্ম হল। সবাই http://www.cadetcollegeblog.com ব্যবহার শুরু করতে পারেন। তবে একটা কথা, নিয়মানুযায়ী আমরা প্রথম সপ্তাহ টা বেটা (Beta) ফেইস হিসেবে ধরছি। সবকিছু ঠিকঠাক থাকলে CCB দিন দিন আরও পরিণত হবে, এই আমাদের শুভকামনা। আর বেটা ফেইসে কোনও সমস্যা হলে আমরা দ্রুততার সাথে তা সমাধানের চেষ্টা করবো। সবাই আগের ইউজার নেইম আর [...]

ফিরে আসছে CCB… আশাকরি কাল পরশুর মধ্যেই…

আবার এসে গেছে www.cadetcollegeblog.com
আপাতত সাইজ করার কাজ চলতেছে। কাল পরশুর মধ্যেই সাইজ হয়ে যাবে পুরোপুরি।
সবাই ব্যাগ গোছানো শুরু করেন। :D
শফি ভাই আর তিতুমীর ভাইকে কি বলে যে ধন্যবাদ দিব…

‘এক্স’ ও ‘ওয়াই’ কেমন বন্ধু???

ক্যাটাগরী-১ : প্রচলিত বন্ধুত্ব:
—————-
দুই বন্ধু ‘এক্স’ ও ‘ওয়াই’।তারা একদিন বনে বেড়াতে গেল।হঠাৎ ‘ওয়াই’ দেখল একটি ভালুক আসছে।বাচার জন্য সে ‘এক্স’ কে না জানিয়েই দৌড় শুরু করল।’এক্স’ যখন ভালুকটাকে দেখল তখন অনেক দেরী হয়ে গিয়েছে।অগ্যতা সে মরার ভান করে পড়ে থাকল কারন ভালুক নাকি মরা মানুষ খায়না।যাক,ভালুক এসে ‘এক্স’ কে শুকে-টুকে চলে যাওয়ার পর ‘ওয়াই’ এসে [...]

কয়েকটা জরুরী কথা…

সেইদিন কথায় কথায় ফুয়াদ বলছিল, সাইট বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কোন ইনিশিয়েটিভ নাই। কথা ঠিক না। আসলে কাউকে কিছু জানানো হয় নাই। তারিকের ব্লগে কমেন্ট আকারে লিখতে যেয়ে সেই কথাগুলা বিশাল হয়ে গেছে। তাই পোস্ট করে দিলাম।
কামের কথা কই…

ভাই ব্লগ ঠিক হইব কবে??????

ভাই ব্লগ ঠিক হইব কবে??????

বিচিত্র মানুষ বিচিত্র পৃথিবী

দিগন্ত ছড়ায় আলো,
মায়াবী চোখ আকর্ষন মাঝে হারায় চেতনা
অসহনীয় মোহময়তা-
দাবিয়ে রাখে সকল প্রতিহিংসা আমার।
কারনে অকারনে আমি-
যেন ভুল পথে হেঁটে চলি
কথা না বলা পথিকের মত।
আকাশ হারায় নীলে
ভালবাসা সবুজ ছুঁয়ে,
সেই নীলে এসে মেশে।
বদ্ধ জানালার ভেতর পাশে
আঁকা হয় মুক্ত আকাশ ছবি।
তোমাকে ভুলিয়ে রাখে বন্দীত্বের গাঢ় অভিশাপ থেকে।
নিঃসংগ বোকা মানুষ
এরকম বহু ধারনায় ভেসে
বিচিত্র এ পৃথিবীতে এসে বাঁচে।

ফুয়াদের ‘বন্য’ থেকে

(লেখাটি রাশেদ উদ্দীন আহমেদ তপু ভাইকে উত্সর্গ করা হলো।
সংগীত জগত সম্পর্কে আমার জ্ঞান অতি অল্প, অতএব আশা করবো ভুল তথ্য থাকলে সবাই হাসিমুখে ধরিয়ে দেবেন।)
আশেপাশে ফুয়াদের হিপহপ গানগুলো শুনতে পাই। কী ব্রিলিয়ান্ট এই ছেলেটা! কবি সুকুমার রায় হয়তো কখনোই ভাবেননি, একদিন তাঁর “বাবুরাম সাপুড়ে” সুরের মাল্য পরবে, তাও আবার নানারকম ব্যাকগ্রাউন্ডের সংমিশ্রণে হবে ধন্য! এই [...]

ভালবাসার এক যুগ

৪ঠা জুন, ১৯৯৬। দেশের এপ্রান্ত ওপ্রান্তে ১০টা কলেজে সেদিন প্রায় ৪৫০ জন ছেলের নতুন ঠিকানা হয়েছিল ক্যাডেট কলেজে। সেদিন সবাই ভাবতাম কেন আমি ক্লাস সেভেনে আর কবে ক্লাস ১২ এ উঠব। সময়ের সাথে কবেই যে আমরা কলেজের ৬ বছর কাটিয়ে আবার কলেজের বাইরে ৬টা বছর ও কাটিয়ে দিলাম ঠিক বুঝলাম না।

ট্রেন

হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে লোকটা। লোক না বলে যুবক বলাই ভাল। দশ বছর আগে আমি-ত এমনই ছিলাম, চোখে কিসের যেন তাড়না, ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। কিসের এত তাড়া তার?

তেসরা জুন

আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে চুপচাপ প্যারেড গ্রাউন্ডে ঢুকেই কেঁদে দিয়েছিলো, পেছন ফিরে বাবা-মাকে শেষ বারের মত দেখতে দেখতে,
তার কয়েক বছর পরে কোন এক রাতে দারুণ বিষ্টি হচ্ছিল, সে রাতে মেয়েটা তার ডায়রীর পাতায় একা একাই শুভেচ্ছা জানিয়েছিল চারপাশের খুব প্রিয় কিছু মানুষকে,
তার পর আরও অনেক সেই রকম রাত গিয়েছে,
তারপর একদিন প্রিন্সিপাল রুমের সামনের [...]