ফিরে দেখা -২৯ জুন ১৯৯৭

[অনেকদিন ধরেই আমাদের সিসিবি ডাউন হয়ে আছে। কিন্তু আজ যে আমার একটা লেখা খুব দরকার। সবার সাথে আজ এইটা শেয়ার করা দরকার ছিল। তাই এখানে পোষ্ট করে দিলাম। এখানে মনে হয় লেখা পোষ্ট বন্ধ হয়ে গেছে। তাও দিলাম। ]
আজ ঘুম থেকে উঠলাম ই ফোনটা পেয়ে। শুভ ফোন দিয়ে বলল জাহিদের একটা দুঃসংবাদ আছে। আমরা তিনজন [...]

Apprentice Wanted

We’re looking for an apprentice who is -

Experienced/ familiar with LAN/Hardware troubleshooting.
Well informed about Internet/email (office outlook) issues.
Fluent/semi- fluent in English.
Job location is Comilla.
Accommodation, food, laundry free.
Job will be in shifting (3 [...]

সাময়িক ব্লগ বিভ্রাট

ক্যাডেট কলেজ ব্লগ ডট কম সাইটের কোডিংয়ে কিছু ঝামেলা হওয়ার কারণে সেটা সার্ভারের অনেক ব্যান্ডউইড্‌থ খেয়ে ফেলছিলো। গতকাল দুপুর থেকে এই ঝামেলাটা শুরু হয়। সার্ভার ঠিক রাখার জন্য সাময়িকভাবে তাই সাইটটা সরিয়ে রাখা হয়েছে।
প্রথম প্রথম তো, এরকম একটু আকটু ঝামেলা হবেই। ঝামেলা থেকে আরও বেশী বেশী শিখতে পারবো আমরা।
সার্ভার স্পেস দিয়েছিলেন এফসিসি’র আরিফ ভাই। উনি [...]

চলো আজ ছুটে যাই…(সাইট স্থানান্তর)

অনেকদিন আগে দেখা স্বপ্নকে হালকা আলোর মুখ দেখিয়েছিলাম আমরা কজনা…তারপর সবার আসা-যাওয়ায় তা পেয়েছে পূর্ণতা…
গ্যাঁজানোর টাইম নাই…নতুন বাসা রেডি হয়ে গেছে। চলেন যাই… http://cadetcollegeblog.com
বিঃদ্রঃ
যাদের কমপক্ষে ১ টি ব্লগ রয়েছে তাদের পাসওয়ার্ড (12345). ইউজার নেইম আগেরটাই। শুরুতেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। বাকিরা আবার রেজিস্ট্রেশন করুন।
আপাতত এইটাই। বাকি কথা ঐখানে হইবেক।
(এই ব্লগে আর কোন মন্তব্য কিংবা পোস্ট গ্রহণ করা হবেনা)

জাফর ইকবাল , ক্যাডেট এবং আমার মেইলামেইলি

সাম্প্রতিক জাফর ইকবাল স্যার এর প্রথম আলোতে একটা লেখা নিয়ে বেশ তোলপাড় হয়ে গেল। সবাই (আসলে শুধু মাশরুফ) আমাকে বলেছে আমি শুরু করে দিয়ে হারিয়ে গেছি। আসলে ব্যাপার হল আমি একটু ব্যস্ত ছিলাম। তাই ঐ আলোচনায় অংশগ্রহন করতে পারিনি। আমি অবশ্য অনেক কিছু গোপনে গোপনে করেছি। এই ব্লগটা লিখব বলে কাউকে কিছু বলিনি। সবাইকে একসাথেই [...]

সেন্স অফ প্রোপরসন

অনেক দিন ধরেই কিছু লিখতে পারছিনা,সবার লিখা নীরবে পড়ে যাচ্ছি আর ভাবছি যে কি লেখা যায়।কাল রাতে খবর আমাদের ফাইনাল পরীক্ষা সাতদিন পিছিয়েছে তাই আজকে বসলাম কিছু আমাকে লিখতেই হবে………………………।

পেছনের টানে,ফেলে আসা সুখ আর গানে…..

ক্যান্ডিডেট…ব্যাপারটা প্রথম মাথায় ঢুকল বাসা থেকে আব্বার চিঠি আসার পর…”এখন অনেক গুরুত্বপুর্ণ সময়…এই ফলাফল সবক্ষেত্রে কাজে লাগবে…হাবিজাবি..হাবিজাবি..”পুরাটা অ্যান্টেনার উপর দিয়ে গেলেও শুধু বুঝতে পারলাম সময়টা অনেক গুরুত্বপুর্ন এবং এটাকে কাজে লাগানো দরকার

অপ্রিয় প্রসঙ্গ

 
ক্যাডেট কলেজ বিষয়ে আজ আমার ১টি অপ্রিয় প্রসঙ্গে বলবো। আর পরের কিস্তির লেখাটা হবে ক্যাডেট কলেজের প্রিয় ২টি বিষয় নিয়ে। আজকের লেখাটা তারেক ভাইকে উত্সর্গ করলাম।
বাঁশিঃ
বোধকরি এটা আমাদের সবারই অন্যতম অপ্রিয় একটি অভিজ্ঞতা। আমার কাছে বাঁশির একেকটা আওয়াজকে যেন অসহায় জীবের আর্তনাদ বলে মনে হতো। একদল নিষ্পাপ কিশোরকে উপুর্যুপরি অত্যাচারের বাহন ছিলো এই বাঁশি।
কখনোই এই বাঁশির [...]

৫০ খানা নতুন ক্যাডেট কলেজ

আজ প্রথম আলোতে একটা কলাম পড়লাম জাফর ইকবাল এর। ওনার আর আনিসুল হকের কোন কলাম আসলেই আমি পড়ি। ভাল লাগে। আজকের টপিক পড়ে ওনার মত আমিও আঁতকে উঠলাম। সবাই গিয়ে দেখতে পারেন।
http://www.prothom-alo.com/mcat.news.details.php?nid=OTY2ODQ=&mid=Mw==

একজন আশরাফের কথা…

কিরে কি খবর? কেমন কাটলো ফার্স্ট টার্ম…
আর কইসনা…পাঙ্গা খাইতে খাইতে শেষ।
আরে মামু, বিএমএ তে গ্যাছো, পাঙ্গা খাবানা…এইটা কেমন কথা। তা খাইলি কেমন? ;)
আশরাফ এক্কেবারে প্রথমদিন থেকে বর্ণনা শুরু করে।

ক্যাডেট কলেজ -২০৫০ (প্রথম কিস্তি)

[এই লেখাটা মাশরুফ কে উৎসর্গ করা। এই লেখার থিম ও আমাকে দিয়েছে। কেউ যদি এই লেখা চালাতে চাও আমার আপত্তি নাই। তবে কেউ নাই মনে হয় ঐরকম]
-”ক্যাডেট মাশরুফ আপনি প্লিজ হলুদ বক্সের ভিতরে এসে দাড়ান”
ঘড়ঘড়ে একঘেয়ে যান্ত্রিক গলা শুনেই মেজাজটা খারাপ হয়ে গেল মাশরুফের। শালার বাসা থেকে কলেজে ঢুকার সময়ে এই চেকিংটা না হলেই কি [...]

অপলাপ

[একটু অফ টপিক। একটা কবিতা দিলাম সবার জন্য।]
বাতাসে পাতার শব্দ ।
দূরে কোথায় যেন কিসের কোলাহল,
আমি কান পেতে থাকি কিছু বুঝতে পারিনা।
আবার সব চুপচাপ, নিস্তব্ধ।
আমি কবি নই
তাই বাতাসে পাতার শব্দে গান খুঁজে নিতে পারিনা।

ঘুম

জয়পুরহাট ক্যাডেট কলেজের কাহিনী, আমার এক ছোট বোনের। তাদের কলেজে খুব মজা, ক্লাস টেন সিনিয়র মোস্ট ক্লাস এখন পর্যন্ত, তাই ওই ব্যাচ থেকেই প্রিফেক্ট হয়। এক বছর করে করে প্রিফেক্ট শীপ, ক্লাস টুয়েলভ এ উঠে ফাইনাল টা দিবে।
এই বছর আমার বোনটা ডাইনিং হল প্রিফেক্ট। এক ফেয়ারওয়েল ডিনারে স্যার বক্তৃতা দিচ্ছে, সে হঠাৎ খেয়াল করলো বক্তৃতার কিছু কিছু অংশ যেন উড়ে উড়ে যাচ্ছে। [...]

কথোপকথন

(দুই ক্যাডেট এর দেখা হলে বিভিন্ন সময়ে কি রকম কথা হয় তার একটা চিত্র তুলে ধরতে চেষ্টা করেছি)
ভর্তি পরীক্ষার আগে
-কি অবস্থা কামরুল তোর ? প্রিপ্যারেশন কেমন চলছে রে।
-আরে ধুর , পড়ালেখা কিচ্ছু হয়না। ক্লাসের পড়া নিয়েই বাঁচিনা আবার ক্যাডেট কলেজ।
-আমারো একই অবস্থা। আসলে তো শুধু দেওয়ার জন্য দিচ্ছি। তেমন পড়ালেখা করিনা।

শান্টিং

“এই কামরুল এদিকে আস”। শুনেই বুকে দুরুদুরু শুরু হয়ে গেল। লাঞ্চ করে আজ পর্যন্ত একদিন ও সরাসরি রুমে যেতে পারলাম না। আমার রুম নাম্বার ১০১ আর আমার গাইডের রুম নাম্বার হল ১০৫। আমি আসার আগে আগেই কিভাবে যেন উনি এসে ওনার রুমের বাইরে দাঁড়িয়ে থাকেন আমি বুঝি না। যেদিন আস্তে আস্তে করে ১০৫ নাম্বার রুমটা [...]