Posted on মার্চ 30, 2008 by raihan abir
(নেট থেকে পাওয়া আমার অতি প্রিয় একটা ইংরেজী গল্পের অনুবাদ। লেখকের নাম অজানা…)
বেশ অনেকদিন আগের কথা…এক লোক তার তিন বছর বয়সী মেয়েকে খুব করে বকে দিলেন। ক্রিসমাস উপলক্ষে সোনালী রঙের ড়্যাপিং পেপার কেনা হয়েছিল। মেয়ে সেটা নষ্ট করে ফেলেছে। টাকা পয়সার যা অবস্থা। তাতে নতুন আরেকটা কেনাও সামর্থে কুলাবেনা।
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 17 Comments »
Posted on মার্চ 30, 2008 by LonelY Cloud
ক্লাস সেভেনের প্রথম সাতদিনের দ্বিতীয় দিনের কথা।বারবার শপে চুলগুলা স্বত্ব ত্যাগ করে দান করা শেষে সবেমাত্র হাউসে এসেছি।গোসল করতে বাথরুমে যাবো।গত রাতে গাইডের কাছ থেকে শেখা বাথরুমে নেক্সট নেবার নিয়ম গুলা মনে মনে আউড়ে নিলাম।প্রথমে বাথরুম এর দরজায় নক করতে হবে।ভেতর থেকে উত্তর আসবে-ইয়েস।তারপর আমি বলবো-কাইন্ডলি আপনার নেক্সট? কেউ নেক্সট থাকলে ভেতরের জন তার নাম [...]
Filed under: মির্জাপুর | 15 Comments »
Posted on মার্চ 30, 2008 by LonelY Cloud
প্রথম পর্ব থেকে
বিদায় দিলাম বাসার উঠোন,বাবা এবং মাকে
বিদায় দিলাম সংগে আসা আগের জীবনটাকে
ভোরবেলাতে ঘুমটা যখন আসছে হয়ে গাঢ়
কী মুশকিল তখন উঠে জোরসে কদম মারো।
বাম ডান বাম চক্রপাকে পড়লো জীবন বাঁধা
লুজ পা মেরে স্টাফের চোখে প্রথম দিনেই গাধা।
Filed under: ছড়া | 12 Comments »
Posted on মার্চ 29, 2008 by shahed15th
কয়েকদিন আগে আমাদের কলেজ গ্রুপ এর গ্রুপ মেইলে বিভিন্ন সময়ে বিভিন্ন স্যারদের কিছু মজার ডায়লগ নিয়ে একটা মেইল করেছিলাম।সেই ডায়লগগুলোই এখানে আবার শেয়ার করছি।আশা করি সবার ভাল লাগবে…
Filed under: কুমিল্লা, ডায়লগ সংকলন | 17 Comments »
Posted on মার্চ 29, 2008 by raihan abir
তাড়াতাড়ি সবাই এইডা শুনেন।
২.৬ মেগা। ডাউনলোড করে নিতে হবে…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 9 Comments »
Posted on মার্চ 29, 2008 by raihan abir
সে অনেকদিন আগের কথা। বঙ্গদেশে তখন নতুন নতুন মোবাইল এসেছে। বাপ চাচারা ফিলিপ্স ডিগার মতো বিশাল বিশাল সেট নিয়ে ভাঁজ নেন…পকেট থেকে মাঝে মাঝে যন্ত্রখান বের করে তার দিকে আবেগঘন চোখে তাকান আর মনে মনে উচ্চারণ করেন, “আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম…”
সেদিন গিয়াছে। বড় বড় সেটগুলো ছোট হতে হতে কখনও লিপ্সটিকের সমান হয়ছে। আআআবার বড় [...]
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 10 Comments »
Posted on মার্চ 28, 2008 by hasnain_99ccc
কলেজের নতুন এডজুটেন্ট এসেছে, আমরাও ক্লাস ১২ এ নতুন উঠলাম মাত্র। এডজুটেন্ট স্যার যাই ধরেন আমরা ট্রেডিশন এর দোহাই দিয়ে পার পেয়ে যাই। পি.টি গ্রাউন্ডে লেট হ্ল; “স্যার এটা আমাদের কলেজের ট্রেডিশন”, সবার যেন উত্তর মুখস্থ ছিল। কলেজে ক্লাস ৭-এ এই “ট্রেডিশন”-এর খপ্পরে পড়ে নিজের “কনডিশন” খারাপ হয়ে গিয়েছিল।
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | Tagged: হাসনাইন | 74 Comments »
Posted on মার্চ 27, 2008 by mehedi895
বেলাল স্যার…
জীবনে বেলাল স্যারের মতো পাগল আমি খুব কম দেখছি। উনি নিজেকে বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ কেমিস্ট্রি টিচার মনে করতেন। আর পরিচয় দিতেন নবাব সিরাজ উদ্দৌলার বংশধর হিসেবে। একদিন কেমিস্ট্রি ক্লাস হচ্ছে…আমাদের সোহেলকে উনি বোর্ডে ডেকে কপার এর এটোমিক নাম্বার লিখতে বললেন…বেচারার মনে নাই…বেলাল স্যারের প্রশ্ন…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | 23 Comments »
Posted on মার্চ 27, 2008 by mashroof
(গৌরচন্দ্রিকাঃ পুলাপান সব কি মইরা গেসস নাকি? পরার চাপ থিকা রিলিফ পাইতে সাইট এ আইসা দেখি কুনু লিখা নাই।আছাড় মারতে ইচ্ছা করসে সব কয়টারে(সিনিয়র ভাইরা বাদে)। আমার ফেসবুক এর সাইট থিকা কিসু লিখা তুইলা দিতাসি মনের দুঃখে-তরা ত কেউ লিখস না-বিয়াদব পুলাপান তুম্রা ব্লগ না লিখা কি গানা বাজনা কইরতিসাআআআআও?(ইলিয়াস স্যার এর ভাষায়) থাউক আর [...]
Filed under: ঝিনাইদহ, ব্লগর ব্লগর | 58 Comments »
Posted on মার্চ 27, 2008 by Ishtiaque99ccc
আবার কিছু কুমিল্লার ডাইলগ-
Filed under: কুমিল্লা, ডায়লগ সংকলন | Tagged: ইশতিয়াক | 35 Comments »
Posted on মার্চ 27, 2008 by ১১২৭
আমার কেমিস্ট্রি ভিতী কলেজ বিখ্যাত। এক কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেক রাত পর্যন্ত পড়ে ঘুমিয়েছি, ভোরে তাসনীম ডাক দিল, স্যাম উঠ, দেখ সকালটা কত সুন্দর।
আমি নাকি বলছি, কার্বন ঢেলে দে পানি হয়ে যাবে।
Filed under: ময়মনসিংহ | 33 Comments »
Posted on মার্চ 27, 2008 by raihan abir
নির্ঘুম রাত আজ
মনে পড়ে সেই সাজ
আমাদের গড়া তাজ
ফেলে রাখা শত কাজ
তবু তোমারি খোঁজে এই আমি দিশেহারা……
ক্লাস সেভেনে যখন ঢুকি তখন উনি জুনিয়ার প্রিফেক্ট…টাক মাথা অতিব ভদ্রলোক…
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | Tagged: গায়ক, তপু, যাত্রী, রাশেদ, রায়হান আবীর, yaatri | 120 Comments »
Posted on মার্চ 25, 2008 by কালবেলা
সাপের খোলস বদলের মত,
ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত স্কুলটির সাথে-
ভরদুপুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতারের মত
স্বাধীন জীবনটিরও অকাল প্রয়াণ।
অতঃপর অনুপ্রবেশ- ক্যাডেট কলেজ নামক একটি মিক্চার মেশিনে
পরবর্তী ছয় ছয়টি বছর কিছু অবাধ্য চোখের পানি,
ড্রিল গ্রাউন্ড নামক খোয়া
এবং সকালের পিটি নামক বালি্র সাথে
কাস্টমস এন্ড এটিকেট্স উইথ ম্যানারিজম,
Filed under: রংপুর | Tagged: কবিতা | 11 Comments »
Posted on মার্চ 25, 2008 by bonno1006
কোন ক্লাসে যেন একটা কবিতা ছিল,যেখানে সবকিছু উল্টা চলে।আমার মনে হয় ক্যাডেট কলেজও সেইরকম একটা জায়গা।ডারউইন সাহেবের কথাই ধরুন,আমরা নাকি বানর থেকে মানুষ হয়েছি।কিন্তু কলেজে তো আমরা রিভার্স ডারউইন মতে সব মানুষ থেকে বানর হয়ে গিয়েছি!!এইযে বানর হওয়ার প্রক্রিয়াটা…এই কাজে আমি ভাগ্যের সহায়তা পাইনি বললেই চলে।মাথায় কোন মারাত্মক আইডিয়া আসামাত্র যখনই আমি আর্কিমিডিসের মত(!!) ইউরেকা [...]
Filed under: কুমিল্লা | 28 Comments »
Posted on মার্চ 24, 2008 by raihan abir
মিড শেষ। এই শেষের চিন্তা করে গত কয়েকদিন কত প্ল্যান করেছি ইয়েত্তা নাই। সিরিয়াল জমা পড়ে অনেকগুলা। 4400, Private Practice… কিন্তু পরীক্ষা শেষ হবার সাথে সাথে আর কিছু করতে ইচ্ছা হয় না। সারাদিন নেটে পইড়া থাকি…ব্লগ পড়ি, কমেন্ট দেই। বেশীর ভাগ পোলাপাইন বাসায় চলে গেছে। আমার সেই বাসাতেও যেতে ইচ্ছা করেনা। কেমন যেন একটা কুয়াশা [...]
Filed under: বরিশাল, ব্লগর ব্লগর | Tagged: রায়হান আবীর, যমুনা সেতু | 15 Comments »
Posted on মার্চ 24, 2008 by কালবেলা
কলেজের গ্রুপ মেইলে এই সাইটের খোঁজ পেলাম। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এ ব্লগের উদ্যোক্তাদের । বাংলাদেশে উৎপন্ন যাবতীয় ক্যাডেট এখানে একত্রিত (হা…হা…) ! ধন্যবাদ জিহাদকেও (আমাকে ইনভাইট করার জন্য)। নিঃসন্দেহে এ-জন্য ক্যাডেট জাতি তাদের ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আজীবন কৃতজ্ঞ থাকবে।
যাই হোক, এসে তো টাসকি খায়া গেসি। কি মনোরম চিল্লা-পাল্লা হচ্ছে। মনে হচ্ছে তালুকদার স্যার এইমাত্র ক্লাসের ব্রেক দিয়ে একটু সিগারেট টানতে গেছেন। আর এই ফাঁকে পোলাপান [...]
Filed under: ব্লগর ব্লগর, রংপুর | 15 Comments »
Posted on মার্চ 24, 2008 by LonelY Cloud
হাসতে নাকি জানেনা কেউ
কে বলেছে ভাই
এই দেখোনা কত হাসির
খবর দিয়ে যাই
Filed under: ব্লগর ব্লগর, সন্দেশ | 34 Comments »
Posted on মার্চ 24, 2008 by ১১২৭
ক্লাস ইলেভেনর প্রথম পরীক্ষা। ক্লাসে মোটামুটি সবাই ফেল করসে। ভিপি ম্যাডাম ছয় জেপিকে ডেকে পাঠালেন। অনেক্ষন চেচামেচি করে ঝাড়ি দেয়ার পর কি যেন একটা সন্দেহ হলো উনার।
-তোমাদের কি অবস্থা? তোমরা পাশ তো?
এ ওর মুখ চাওয়াচাওয়ি করলো।
-কি?? (আবার চিৎকার)
তিনজন তিনজন করে সমান দুই ভাগে ভাগ হয়ে গেলো জেপিরা, প্রতি হাউস থেকে একজন করে পাশ, একজন করে [...]
Filed under: ময়মনসিংহ | 13 Comments »
Posted on মার্চ 24, 2008 by hasnain_99ccc
আমি লকারের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছি টি-ব্রেকে যাওয়ার জন্য। ছেলেটা পা টিপে টিপে আমার রুমে ঢুকে লকারের সামনে এসে দাঁড়াল। সদ্য ইন্টার হাউস কম্পিটিশনে পাওয়া মেডেলটা ধরে নাড়াচাড়া করছিল। ছেলেটার মনের কথা বুঝতে পেরে কথা ঘুরাই, “কিরে
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | Tagged: হাসনাইন | 34 Comments »
Posted on মার্চ 22, 2008 by ১১২৭
খাতা নিয়ে কিছু কথা…আর কিছু মনে পড়ছে না, অন্যান্য কলেজ গুলো এটাকে টেনে নিয়ে যাবে আশা করি।
সাধারণ জ্ঞান একটা পরীক্ষা হত, ফর্ম ক্লাসে। নম্বর যোগ হত না। সুতরাং এইখানে ক্যাডেটদের অপিরিসীম জ্ঞানের সুবিশাল ভান্ডারের খোজ পাওয়ার পরম সৌভাগ্য লাভ করতেন শিক্ষকেরা।
*পৃথিবীর দ্রুততম মানবী কে?
Filed under: ময়মনসিংহ | 10 Comments »