জিতে গেলো জানুয়ারি

কাউন্ট ডাউন চলতেছে পিসিতে আর মাত্র নয় মিনিটের মধ্যে এই ব্লগটা লিখা শেষ করতে হবে। কিন্তু স্লো নেট কানকশনের কারণে ফেব্রুয়ারি মাসের মধ্যে আপলোড করতে পারবো কি-না জানি না। আমরা এই ব্লটা শুরু করেছিলাম জানুয়ারি মাসে। শুরু করতে না করতেই ব্যাপক জনপপ্রিয়তা পায় “স্মৃতিময় ক্যাডেট কলেজ”। প্রথমে অবশ্য এখানে শুরু হয় নাই। মেকার একটা উইকি [...]

ইউসুফ-জুলেখা

ক্যাডেট কলেজের ব্লগে রোমান্টিকতা নেই এই আক্ষেপ যাদের তাদের আক্ষেপ ঘুচানোর একটা দায়িত্ব নিলাম। আমাদের কলেজের খুবই একটা জম্পেশ কাহিনী। স্পর্শকাতর বলে কিছু নাম গোপন রাখা হইল কেবল নায়কের নাম ব্যতিত।
ইউসুফ হল নায়কের নাম। সেই হিসেবে নায়িকার নাম জুলেখা দেওয়াই উচিত।

ক্যাডেট কলেজ

আমাদের বাসায় একটা ছোট্ট মেয়ে থাকে, নাম চাঁদনী। আজকে সে বসছে আমার ক্যাডেট কলেজের অ্যালবাম নিয়ে। কিছুক্ষণ পর পর এক একটা প্রশ্ন,

-আপু, তোমরা কই গেসিলা?-কক্সবাজার-কক্সবাজারে বলে অনেক বড় সমুদ্র আছে?

-হু।-আপু, পৃথিবী যত বড় তত বড়?-না রে (এখন তাকে বুঝায় বলেতে হয় সমুদ্রের পাড় কি জিনিস। পৃথিবীর সবচেয়ে লম্বা বীচ)।-আপু, ঢাকা শহরের সমান বড়?
-হু? হুমমম (ঢাকা [...]

কতিপয় ডায়লগ (ফাইনাল টাচ)

ক্যাডেট আছে আর ডায়লগ থাকবেনা এও হয় নাকি। ডায়লগ নিয়ে লেখা শুরু করেছিলাম। এখন অনেক লেখা দেখছি। সাবাস ক্যাডেট।।আনেক ডায়লগ আছে খুব জটিল কিন্তু এখন মনে পড়ছে না। যেগুলো মনে পড়ছে দিলাম। সংখ্যাগরিষ্ঠদের ভালর জন্য আমি কারও নাম দিলাম না।
(দিলেও কাল্পনিক নাম)
প্যারেড গ্রাউন্ড, সব ক্যাডেট প্যারেড নিয়ে ব্যাস্ত। এডজুটেন্ট স্যার দেখতে এসেছিলেন। ক্যাডেটরা তাদের স্বভাবসুলভ [...]

পেটিস খাইতাম

মাহবুব স্যার, বোটানি। চরম তার ব্যক্তিত্ব। সারাক্ষণ একটা ভাব নিয়েই থাকেন কিন্তু কথা বলার সময় বেশ মজা করে কথা বলেন। ওনার একটা কাহিনী। হাউস ফাংশানে ছেলেকে নিয়ে এসেছে উনি। (প্রসংগত উনি সিলেটি এবং কথাবার্তায় সিলেটি টান বিদ্যমান)। হাউস ফাংশান গুলাতে প্রায়সময়ই একই ধরণের মেনু থাকে। টি এর সবচেয়ে ভালো মেনু পেটিস হয়তবা একটা মিষ্টি আর [...]

আমাদের পাণ্ডুলিপি-১

একঃ
- আমি মহিব। তুমি?
ছেলেটা ভেজা ভেজা চোখে আমার দিকে তাকাল। আমি কিছুটা অবাক হলাম। আরে ভাই, কাঁদার কী আছে? আর সাতদিন পরেই তো আমরা বাসায় যাব। বাবা- মা কে ছাড়া কী সাতটা দিন থাকা যায় না? আমি তো ক্লাস সিক্সেও হোস্টেলে থাকতাম। চিটাগাং রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। আমি ছেলেটার কাঁধে হাত রাখলাম। সাথে সাথে [...]

নিষ্ঠজনের আলোয় দেখা

মূল ইংরেজি প্রবন্ধঃ একরাম কবিরএকজন ক্যাডেট ছাড়া আর কেউ কখনও বুঝতে পারবে না, একেবারে কাঁচা বয়সে সম্পূর্ণ এলিয়েন এক প্রতিষ্ঠানে দিনাতিপাত করতে কেমন লাগে। কেউ বুঝতে পারবে না, ১২ বছর বয়সের এক ছেলে ক্যাডেট কলেজে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হয়। ক্যাডেট ছাড়া আর কারও পক্ষে বোঝা সম্ভব নয়, কলেজ জীবনের ছয়টি বছরে সকল পানিশমেন্ট, শাসন [...]

কিছু কাহিনী

ক্লাস এইটে উঠেছি তখনো নতুন জুনিয়র আসেনি। প্রায় প্রতি ব্যাপারেই এইটের সাথে লাগে লাগে অবস্থা। আমরা হয়ত কোন বড় ভাইকে পটিয়ে ডাইনিং টেবিলে হাত তুলে খাওয়ার পারমিশন পেয়ে গেছি। কিন্তু ওরাও কম যায়না অন্য প্রিফেক্টের কাছে চলে গেছে ওইটা নাকচ করে দেবার জন্য। আবার আমরা সালাম দিচ্ছিনা ওইটাও তাদের মহা মাথাব্যাথার কারণ। আরো হাবিজাবি কত [...]

ডায়ালগ মাসালা (সিলেট পর্ব)

সিলেট ক্যাডেট কলেজের ডায়ালগ এবং তার সাথে সংশ্লিষ্ট কিছু ঘটনা । সব যে আমার সামনেই হয়েছে তা নয়। অনেকগুলা আমার শোনা। তেমন একটা দিয়ে শুরু করি। রাখাল স্যার কে অনেকেই চিনে ফেলেছে। এক রাখাল স্যার কে দিয়েই একটা ব্লগ সাইট বানানো যাবে বলে তাকে যারা দেখেছে তাদের ধারণা। আমার সেই সৌভাগ্য (?) হয়নি। আমার ছোটভাই [...]

টিজ নেম

ক্যাডেট কলেজের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ টিজ নেম। ক্লাস সেভেনের প্রথম কয়েকদিন বাদ দিলে বাকি ৬ বছরের প্রতিটা সময় মনে হয় টিজ নেম বানান ওইটার modification আর নতুন নতুন শানে নুযূল সহ নাম এ ছাড়া ক্যাডেট দের ভাত হজম হয়না। এখানে সিলেটের কিছু টিজ নেম এবং যতটা মনে আছে শানে নুযূল দিলাম।

বন্ড

যেহেতু এটা আমার প্রথম লিখা তাই লিখার আগে একটু কথা বলে নেই। এক সিনিয়র ভাইয়ার কাছ থেকে এটার খবর পেয়ে এসে পরীক্ষার মাঝে এসেও ৩ ঘন্টা লাগিয়ে দিলাম পুরান ব্লগ গুলো পড়তে। সত্যি কথা এদের কে বলতে ইচ্ছা করছিল গেমস এর পর ক্যান্টিন এ আসিস একটা কোক খাইয়ে দিব। (ক্যাডেট মাত্রই জানার কথা [...]

রিইউনিয়ন ২০০৮

রাতে ঘুম ভেঙ্গে গেল এক দুঃসপ্নে। আবার সেই প্যারেড গ্রাউন্ড আর আমি উপস্থিত ক্যাডেট হিসাবে। এডজুট্যান্ট গ্রাঊন্ডে এসে স্বয়ং প্যারেড তদারকি করছেন কারন রিইউনিয়নে ভাইয়ারা এসে প্যারেড সম্পর্কে মন্তব্য করে গেছেন।ভাগ্য ভাল ঘুমটা ভেঙ্গে গেল, না হলে যে আর কত কিছু কপালে ছিল। আসলে ক্যাডেটরাই ক্যাডেটদের শ্ত্রু ।১ম ইনটেকের একজন স্মৃতিচারনে তাদের সময়কার প্যারেড স্টান্ডার্ড [...]

প্রভাত ফেরী এবং আমার নুডলস খাওয়া…

ক্যাডেট কলেজে যাবার আগে এমন অনেক কিছুই প্রিয় ছিল যেগুলো করতে অনেক ভাল লাগতো। তার মধ্যে নুডলস খাওয়া একটা।খাওয়া দাওয়া জিনিসটা আমার কাছে কোনকালেই তেমন একটা পাত্তা পায়নাই।ফলস্বরুপ ভার্সিটিতে যখন ফুটবল খেলি গাব্দা গোব্দা সাইজের দশাসই আফ্রিকান গুলোর সাথে ধাক্কাধাক্কিতেও তেমন একটা পাত্তা পাইনা।আমার মত এমন পাত্তা না পাওয়া মানুষের কাছেও নুডলস জিনিসটা কেন যেন [...]

আজাইরা প্যাচাল ০১

ক্যাডেট কলেজের ছেলেদের অনায়াসে দুই ভাগে ভাগ করে দেয়া যায়। একদল যাদের লক্ষ থাকে প্রচণ্ড বিদ্বান হবার, এই জন্য তারা ত্রিকোণমিতির এসএউ আহমেদের বইয়ের পাশাপাশি হারুনুর রশীদের বইও সমাধানের চেষ্টা চালায়। বাকিদের ‘চির উন্নত মম শির’, মানে হাঁটু-বাহিনীতে যোগ দেয়া আর কি। এই পার্টি পড়ালেখা বাদে কলেজের অনান্য সকল কাজে আত্মনিয়োগ করে। স্যারদের টিজ করা, [...]

ডায়লগ মাসালা (মেড ইন কুমিল্লা)

# “পাখিটাকে কি বাতাস খাওয়াচ্ছো?”
-রাজ্জাক স্টাফ জনৈক ক্যাডেটের প্যান্টের জিপার খোলা দেখে
# “এই ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ব্যাগের উপর বাস উঠাও।”
-রসায়নের রফিক স্যার

দূর্গা পূজা

প্রারম্ভিকাঃ
প্রভাষক নিয়ামত উল্লাহ। বিষয়ঃ ইসলাম শিক্ষা। কিন্তু কেন জানি ক্যাডেটদের সকল প্রকার গোপন অনৈসলামিক কর্মকান্ড তার চোখেই ধরা পড়ে। একদিন মোরশেদ সেকেন্ড প্রেপে গভীর মনযোগের সাথে যায়যায়দিনের শাড়ী সংখ্যা পড়ছিল। আরো সঠিকভাবে বলতে গেলে ভক্ষণ করছিল। শরীফ উদ্দিন স্যার – বিশিষ্ট গোয়েন্দা তোফাজ্জল হোসেন স্যার ফর্মে এসে ঘুরে গেলেন। কিন্তু মোরশেদ নির্বিকার। শেষ মুহুর্তে হাত [...]

ভালবাসা দিবস ১৯৯৯ এবং ইলিয়াস স্যার এর উক্তি…..

মাত্রই শেষ হয়ে গেল ভালবাসা দিবস এবং আমি sure যে সব এক্স cadet রাই তাদের অর্ধাংগ-ধারিনীদের সাথে দারুন সময় কাটাতে ব্যস্ত।ইয়ে মানে আমার এই valentines dayটা শেষ মেষ একা একাই কাটাতে হলো।কিন্তু আসলেই কি তাই?কোনো প্রাক্তন ক্যাডেট কি একা থাকতে পারে?তার অসংখ্য memory তাকে সঙ্গ দেয়………

স্বপ্নহন্তা

ক্লাস নাইনে উঠেছি কেবল। জানুয়ারি মাস হবে। বুঝলাম আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। এক অল্টারনেট সিনিয়রের কাছে। বুঝতে হল কারণ, কোন প্রমাণ ছিল না। কেউ জানে না কে বলেছে, কিন্তু আমাদের হাউজের জনৈক অল্টারনেট সিনিয়র জেনেছেন, আমার হাতের লেখা নাকি ভাল। অল্টারনেট সিনিয়ররা তখন এসএসসি ক্যান্ডিডেট। পরীক্ষার চাপ আর রচনা নোট করার কাল। নোটের কাজটা আমাকে [...]

লাভ ক্ষতি

বাইরে অনেকে জিজ্ঞেস করত কোথায় পড়ি, উত্তর যখন দিতাম প্রশ্নকর্তার সমীহ পেতাম। মনের অজান্তেই তৃপ্তি ভর করত মনে। আমি অন্যদের কথা জানি না কিন্তু আমার কথা বললে আমি বলব আমার ক্যাডেট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছিল টিভিতে ক্যাডেটদের ডিবেট দেখে আর প্রতি বছর এস.এস.সি আর এইচ.এস.সি রেজাল্টের দিন পত্রিকায় ইউনিফর্ম পরা ক্যাডেটদের ছবি দেখে। ছোট্ট [...]

যে হাসি ঠোঁটেই শুকিয়ে যায়

নাম ছাড়া কোন মানুষ হয়না।যেমন হয়না বিশেষত্ব ছাড়াও।ক্যাডেট কলেজের টীচারদের দেখলে সেটা আরো ভাল করে বোঝা যায়।বিশেষত্ব অনুযায়ী নামকরণ ক্যাডেট কলেজে অনেকটা ফরজের পর্যায়েই পড়ে।সেই সব বিশেষণ একত্রিত করা হলে দুই তিনটা বাংলা গ্রামার বই মার্কেটে ছাড়া কোন ব্যাপারই না।উপযুক্ত নামকরণের বেলায় কারো ছাড়ন নাই।সে রাশভারী চেহারার কোন শিক্ষকই হোক কিংবা পাশের বেড এর জিগরি [...]