Posted on জানুয়ারি 27, 2008 by hasnain_99ccc
আমাদের ক্লাস নাইন আর টেনে জ্যামিতি করাতেন ফাইজুর রহমান স্যার। তার বিখ্যাত “চাপ”-এর কথা আমাদের কলেজে সবারি জানা। সবার কাছেই ভয়ের আর বিরক্তিকর নাম। স্যারের ক্লাসে ঘুমানোর সাহস ত দূরে থাক তাঁর ধারে কাছে কেউ ঘেঁষত না পারতপহ্মে, আমিও পারলে তাই করতাম। কিন্তু আমার কপালে অন্য কিছু ছিল।ক্যাডেট কলেজে ভর্তি হয়ে আমি পাঁচ মিনিট টাইম [...]
Filed under: কুমিল্লা | Tagged: হাসনাইন | 12 Comments »
Posted on জানুয়ারি 27, 2008 by LonelY Cloud
ঘুম। দুই অক্ষরের এতটুকুন একটা শব্দ।অথচ প্রধাণ উপদেষ্টা থেকে রাস্তার ফকির, এমন কাউকে খুজে পাওয়া যাবেনা যার জীবনে ঘুম জিনিসটা আকাঙ্ক্ষিত নয়।ভার্সিটি জীবনে এর বিস্তার মনে হয় আরো বেশি।কত ক্লাস আর ক্লাসটেস্ট যে ঘুমের জন্যে অবলীলায় বিসর্জন দিয়েছি তার হিসাব নেই।মানুষ নাকি দিনে কাজ করে আর রাতে ঘুমায়।কিন্তু ভার্সিটিতে দেখি আমার বেশ কিছু ক্লাসমেট(মাঝে মাঝে [...]
Filed under: মির্জাপুর | Tagged: জিহাদ | 11 Comments »
Posted on জানুয়ারি 26, 2008 by Khan Muhammad
ক্যাডেট কলেজের কাছে ঋণের কথাই বলছি। গত কয়েক দিন ধরে ভেবে বেশ কিছু কারণ বের করলাম যার জন্য আমার আজীবন ঋণী থাকা উচিত, ক্যাডেট কলেজের কাছে। ব্যাপারগুলো মোটেই হালকা নয়। ভেবে দেখলাম, ক্যাডেট কলেজে না গেলে আমার জীবন একেবারে অন্যরকম হয়ে যেতে পারত এবং সেই জীবন আমার পছন্দ হতো না। সবচেয়ে ভয়ংকর বিষয় হচ্ছে, আমার [...]
Filed under: মির্জাপুর | Tagged: মুহাম্মদ | 9 Comments »
Posted on জানুয়ারি 20, 2008 by raihan abir
এইবারের বেশীরভাগ কাহিনী অন্যের মুখে শোনা। ভুল ভ্রান্তির জন্য মাফ চাই। জনৈক পদার্থবিজ্ঞানের শিক্ষক। ইন্টারে অনুশীলনীর গানিতিক সমস্যার সবসময় প্রথম অংকটা করাতেন। কেঊ যদি তখন জিজ্ঞাসা করতো, “স্যার ১২ নং অংকটা করিয়ে দেন।” তখন তার উত্তর “ওই একই, একই, same , same”
Filed under: ডায়লগ সংকলন, বরিশাল | Tagged: রায়হান আবীর | 5 Comments »
Posted on জানুয়ারি 19, 2008 by কুচ্ছিত হাঁসের ছানা
মনরে ওরে মন, তুই বড় বোকা…
আমি ক্যাডেট লাইফে অনেকবার বোকা হয়েছি। আমার বোকামির ইতিহাস সুখপাঠ্য হবে কিনা জানি না, কিন্তু সেগুলো আমার আমার জন্য মোটেও উপভোগ্য ছিল না। ক্যাডেট কলেজের একজন ক্লাস সেভেনের ক্যাডেট এর জন্য পুরো জীবনটাই তখন এক দুর্বিষহ অত্যাচার এর মত ছিল। বিশেষ করে আমার বেড যখন ছিল প্রথম বেড এবং জানালার [...]
Filed under: মির্জাপুর | Tagged: তুহিন | 5 Comments »
Posted on জানুয়ারি 19, 2008 by raihan abir
কলেজের অনেক ডায়লগ ভুলে গেছি। যেগুলো মনে আছে তার অনেকগুলোর জন্য অডিও ভিডিও ফাইল আপলোড করা দরকার (নাইলে ব্যপারটা ঠিক আসে না)। আর অনেকগুলোই অন্তর্জালের পরিবেশ দুষিত করার জন্য যথেষ্ট। তাই ভাবলাম শুধু কলেজের ডায়ালগ না দিয়ে এরকম আরও যত ডায়লগ জানি সব জড় করে ফেলি। তবে অবশ্যই ক্যাডেটদের।
Filed under: ডায়লগ সংকলন, বরিশাল | Tagged: রায়হান আবীর | 15 Comments »
Posted on জানুয়ারি 18, 2008 by কুচ্ছিত হাঁসের ছানা
চুরি করা কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। আমি জীবনেও কাঁঠাল খাইতে পছন্দ করতাম না, কিন্তু কলেজে থাকার সময় কাঁঠাল চুরি কইরা, সেইটা খাওয়ার যে মজা, আমি কুনুদিনো ভুলুম না। যাইহোক, একবার কাঁঠাল খাইয়া আমি আর ইসলাম (২০১৬) হাতের কষ দূর করতে পারতাছি না। কাঁঠালের কষও ইমুন, হালার কুনো মতেই উডে না। শ্যাষে কি করুম, নিচে গিয়া, [...]
Filed under: মির্জাপুর | Tagged: তুহিন | 5 Comments »
Posted on জানুয়ারি 18, 2008 by কুচ্ছিত হাঁসের ছানা
প্লীজ কেউ সিগারেট খাবেন না। সিগারেটের প্যাকেটের গায়ের লেখাটা পড়েন নি?
“সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর”
লেখাটাকে তো একটুও বেল দেন না। আমি নিজে বলছি, সিগারেট খেলে হার্টের ক্ষতি হয়। বিশ্বাস হয় না আমার কথা??? তাহলে একটু কষ্ট করে আমার এই কাহিনীটা পড়েন। তাহলেই বুঝতে পারবেন কেন বলছি।
Filed under: মির্জাপুর | Tagged: তুহিন | 5 Comments »
Posted on জানুয়ারি 17, 2008 by Ishtiaque99ccc
ক্যাডেট কলেজের একটা সুন্দর সময় ক্যান্ডিডেটস টাইম। আমাদের কলেজে একই বিল্ডিং এ তিন হাঊস। তো ক্যান্ডিডেটস টাইম এ লেখাপড়ার সুবিধার জন্য ক্যান্ডিডেটস আলাদা ব্লক পেয়ে থাকে। মানে জুনিয়র ব্লক এর রাজা। এই রাজা হওয়ার আনন্দে আমরা আমাদের ব্লকে এ পাউডার ফেলে স্লিপ খেতে শুরু করলাম। দূর থেকে দৌড়ে এসে কে কত দূর যেতে [...]
Filed under: কুমিল্লা | Tagged: ইশতিয়াক | 11 Comments »
Posted on জানুয়ারি 17, 2008 by raihan abir
মুহাম্মদের আগের ব্লগে একটা অতি বাস্তব কথা আছে। সেটা হলো যে, জামিলুর রেজা রসিকতা করে বলেছিলেন- একটা জায়গায় কোন ক্যাডেট থাকলে সে নিজে যে ক্যাডেট ছিল তা অন্য সবাইকে জানানোর জন্য খুবি চেষ্টা করে। বান্দরবন যেয়ে আমি তার আরেকটি উদাহরণ পেলাম।
Filed under: বরিশাল | Tagged: রায়হান আবীর | 5 Comments »
Posted on জানুয়ারি 17, 2008 by LonelY Cloud
once upon a time অর্থাৎ একদা এক সময় আমরা যখন বাংলা মিডিয়ামে পড়তাম তখন দৌর্দন্ড প্রতাপশালী শিক্ষকদের বাক্যের কারুকার্য দেখাতে তেমন একটা কষ্ট পেতে হতোনা।মাতৃভাষায় মনের মাধুরী মিশিয়ে ভাষার নানা কারুকার্য তারা আমাদের অর্থাৎ ক্যাডেটদের মাঝে উপস্থাপন করতেন। শিক্ষকদের সেই সোনালী সময় থেকেই শুরু করি।
Filed under: ডায়লগ সংকলন, মির্জাপুর | Tagged: জিহাদ | 4 Comments »
Posted on জানুয়ারি 16, 2008 by hasnain_99ccc
আমি ঝামেলা এড়ায়ে চলি। আর এর জন্য আমার বিশেষ খ্যাতি আছে!!! তাই নিচের ডায়লগ পরে কেউ যদি মর্মাহত হন, আমি এর দায়িত্ব নিতে মোটেও রাজি না। তাই সবাই নিজ দায়িত্বে পড়ুন…।আমার উদ্দেশ্য আনন্দ দেওয়া, কষ্ট দেওয়া নয়।
-অতি জ্বালানোয় অতিষ্ঠ আমাদের এক ক্লাসমেটঃ
“দেখ্ দেখ্….., আমি কিন্তু গালি দিব” (আমি ত মনে করলাম না জানি [...]
Filed under: কুমিল্লা, ডায়লগ সংকলন | Tagged: হাসনাইন | 8 Comments »
Posted on জানুয়ারি 11, 2008 by Khan Muhammad
ঝিনাইদহ ক্যাডেট কলেজ। চীফ কর্নেল মনজুরুর রহমান। এই কলেজের অসম্ভব প্রিয় একটি মুখ।
যুদ্ধের সময় ক্যাডেট কলেজ থেকে সবাই পালিয়ে যান কিন্তু কর্নেল রহমান কয়েকজনের সঙ্গে থেকে যান। মুক্তিযোদ্ধাদের সহায়তার পাশাপাশি তিল তিল করে গড়ে তোলা এই প্রতিষ্ঠান ছেড়ে যেতে তাঁর মন সায় দিচ্ছিল না।
পাক আর্মি ঘিরে ফেলে একদিন এই কলেজ। নেতৃত্ব দিচ্ছিল ১২ পাঞ্জাব রেজিমেন্টের [...]
Filed under: ঝিনাইদহ, মুক্তিযুদ্ধ | Tagged: মুহাম্মদ | 7 Comments »
Posted on জানুয়ারি 11, 2008 by LonelY Cloud
শরিফউদ্দিন স্যার-৭ টা
নুরুল হক স্যার- ২ টা
রাখাল স্যার-১টা
দেবব্রত মল্লিক স্যার-২টা
এডজুটেন্ট মামুন আল মাহমুদ স্যার-২টা
এতদিন পরে এসে এই কয়টার কথাই মনে আছে।ডায়েরীতে সবগুলার কথা তারিখ সহ লেখা ছিল। কিন্তু ঐটা আপাতত নিঁখোজ আছে।পরে মনে পড়লে যোগ করবো।
আর এমন কেউ কি আছে যে আমার চড় খাবার রেকর্ড ভাংগার জন্য হুমকি স্বরুপ??
কমেন্টস দিয়ে আওয়াজ দে…
Filed under: মির্জাপুর | Tagged: জিহাদ | 5 Comments »
Posted on জানুয়ারি 11, 2008 by Khan Muhammad
গত ৯ তারিখ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের চারজন উপদেষ্টা পদত্যাগ করেছেন। ১০ তারিখ ৫ জনকে নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কে কে উপদেষ্টা হল তা দেখার জন্যই বিবিসি’র বাংলা ওয়েবসাইটে গেলাম। গিয়ে দেখি ৫ জন উপদেষ্টা নিয়োগ দেয়ার পাশাপাশি আরও ৩ জনকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই তিন জন হলেন অবসরপ্রাপ্ত [...]
Filed under: মির্জাপুর | Tagged: মুহাম্মদ | 5 Comments »
Posted on জানুয়ারি 10, 2008 by hasnain_99ccc
আমি মানুষের ভাল চাই!! তাই খারাপ কাজটা করতে পারলাম না। নামগুলো আড়ালেই থাকল……
- তিতাস হাউসের আমাদের এক ক্লাসমেট ঝগড়ারত অবস্থায়ঃ
“রক্ত বাইর করতে সময় লাগে না”(আমি আগে আসলেই জানতাম না)
-আমাদের জ্বালায় অতিষ্ঠ সেই একই ক্লাসমেটঃ
“আমি তোকে কুপন(ক্যাডেটদের টাকা) দিব তুই আমাকে মুক্তি দে”(হু! বাছাধন মুক্তি পাওয়া অত সহজ)
Filed under: কুমিল্লা, ডায়লগ সংকলন | Tagged: হাসনাইন | 8 Comments »
Posted on জানুয়ারি 10, 2008 by ১১২৭
আমাদের কলেজে যে কোন অসুখই কিভাবে কিভাবে যেন ছোয়াচে হয়ে যায়। একবার কার জানি appendicitis হল। তার পর থেকে একের পর এক সাত আট জনের ( ঠিক মনে নাই, তবে সংখ্যাটা আরো বেশি, কম না) এই appendix operation হয়ে গেল! ডেভিডসন দেখলে বলেই দিতেন যে appendicitis ছোয়াচে রোগ।
একবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমি লুলা হলাম। তারপর একের [...]
Filed under: ময়মনসিংহ | Tagged: সামিয়া | 3 Comments »
Posted on জানুয়ারি 10, 2008 by LonelY Cloud
গতকাল বাজারে গিয়েছি। হঠাৎ চাচার ফোন।আমিতো অবাক। চাচারতো এমন সময়ে ফোন আসার কথা না।তারচেয়ে বলা ভাল চাচা যেখানে আছে সেখান থেকে এখন ফোন করতে পারার কথা না।যাইহোক কিছুটা কৌতূহল নিয়েই ফোনটা ধরলাম।
- আরে চাচা, কেমন আসো??
-ভালা,তোমার খবর কি?
-এইতো।তুমি কোথায়?কেমনে ফোন করলা??অইখানে তো নেটওয়ার্ক থাকার কথা না।
অবশেষে জানা গেল চাচা খাগড়াছড়ির কোন একটা পাহাড়ের উপরে।নিচে নেটওয়ার্ক [...]
Filed under: মির্জাপুর | Tagged: জিহাদ | 3 Comments »
Posted on জানুয়ারি 9, 2008 by hasnain_99ccc
ক্যাডেট লাইফে একটি বৃহঃস্পতিবার যে কি তা শুধু এক ক্যাডেট-ই বলতে পারে। এমন কি কোন ক্যাডেট আছে যে সপ্তাহের
এই একটি বারের কথা ভুলতে পারবে? সকাল থেকেই পরিকল্পনা শুরু হয়ে যেত কে আজ কাঁঠাল পারবে, কে যাবে সিনেমা দেখতে,
আর সবার আগে যা চিন্তা তা হলো সেদিন রাতে কোন স্যার আর তার সাগরেদ(হাউস বেয়ারা) কে। সিনিয়রিটি বাড়ার [...]
Filed under: কুমিল্লা | Tagged: হাসনাইন | 4 Comments »
Posted on জানুয়ারি 9, 2008 by Khan Muhammad
সবার শেষে কোনমতে শার্ট ইন করতে করতে একাডেমি ব্লকের দিকে ছুটছি। সেকেন্ড প্রেপ শুরু হতে কোন সময়ই আর বাকি নেই। আমি অবশ্য একা নই। সাথে আহসান। ডিউটি মাস্টার ব্লকের সামনে দাড়িয়ে না থাকলে সে যাত্রা বেঁচে যাওয়ার সম্ভাবনাই বেশী ছিল। উপরন্তু, বেল পড়ার ইমেডিয়েট পড়ে ডিউটি মাস্টার একটা রাউন্ডে যায় প্রায়ই। কিন্তু ভাগ্য যতোটা খারাপ [...]
Filed under: মির্জাপুর | Tagged: মুহাম্মদ | 8 Comments »