Posted on সেপ্টেম্বর 3, 2008 by LonelY Cloud
গত শনিবার সকালে হঠাৎ করে সিসিবি যে সার্ভারে হোস্ট করা হচ্ছিল সে সার্ভার হার্ডডিস্ক অনাকাংক্ষিত ভাবে ক্র্যাশ করে। এর ফলে গত কয়েকদিন ধরে ক্যাডেট কলেজ ব্লগ সাইটটিতে ঢোকা যাচ্ছেনা।সাইট সংশ্লিষ্ট সকলে এ ব্যাপারে পুরোপুরি অবগত এবং যত তাড়াতাড়ি সম্ভব সাইটটি পুনরায় বহাল করার জন্য সচেষ্ট রয়েছে। সব কিছু ঠিক ঠাক হতে হয়তো আরো কয়েকদিন সময় লেগে যাবে। এ জন্য আমরা আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি।
সবার সহযোগিতা ও শুভকামনায় আশা করি আমরা খুব শিগগির আবার ফিরে আসতে পারবো।
গত কয়েকদিন ধরে যারা মেইল, টেলিফোন কিংবা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে সিসিবির ব্যাপারে খোঁজ খবর নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কামনা করছি সবাই সবসময় ঠিক এমন করেই আমাদের সাথে থাকুন। সি সি বি র সাথেই থাকুন।
লং লিভ সি সি বি।
Filed under: সন্দেশ | মন্তব্য বন্ধ
Posted on জুন 16, 2008 by LonelY Cloud
বর্তমানে এই ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে।
দয়া করে ভিজিট করুনঃ http://cadetcollegeblog.com
বিঃদ্রঃ এখানে আর কোন নতুন মন্তব্য বা পোস্ট গ্রহণ করা হবেনা।
Filed under: ব্লগর ব্লগর | Leave a Comment »
Posted on জুন 12, 2008 by LonelY Cloud
অবশেষে ক্যাডেট কলেজ ব্লগের পুনর্জন্ম হল। সবাই http://www.cadetcollegeblog.com ব্যবহার শুরু করতে পারেন। তবে একটা কথা, নিয়মানুযায়ী আমরা প্রথম সপ্তাহ টা বেটা (Beta) ফেইস হিসেবে ধরছি। সবকিছু ঠিকঠাক থাকলে CCB দিন দিন আরও পরিণত হবে, এই আমাদের শুভকামনা। আর বেটা ফেইসে কোনও সমস্যা হলে আমরা দ্রুততার সাথে তা সমাধানের চেষ্টা করবো। সবাই আগের ইউজার নেইম আর পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন এবং ব্লগকে আবারও প্রানবন্ত করে তুলুন। এই ক’দিন ধৈর্য্য ধরে আমাদের সাথে থাকার জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Filed under: সন্দেশ | 3 Comments »
Posted on জুন 7, 2008 by কুচ্ছিত হাঁসের ছানা
আবার এসে গেছে www.cadetcollegeblog.com
আপাতত সাইজ করার কাজ চলতেছে। কাল পরশুর মধ্যেই সাইজ হয়ে যাবে পুরোপুরি।
সবাই ব্যাগ গোছানো শুরু করেন। :D
শফি ভাই আর তিতুমীর ভাইকে কি বলে যে ধন্যবাদ দিব…
Filed under: ব্লগর ব্লগর | ১ মন্তব্য »
Posted on জুন 6, 2008 by bonno1006
ক্যাটাগরী-১ : প্রচলিত বন্ধুত্ব:
—————-
দুই বন্ধু ‘এক্স’ ও ‘ওয়াই’।তারা একদিন বনে বেড়াতে গেল।হঠাৎ ‘ওয়াই’ দেখল একটি ভালুক আসছে।বাচার জন্য সে ‘এক্স’ কে না জানিয়েই দৌড় শুরু করল।’এক্স’ যখন ভালুকটাকে দেখল তখন অনেক দেরী হয়ে গিয়েছে।অগ্যতা সে মরার ভান করে পড়ে থাকল কারন ভালুক নাকি মরা মানুষ খায়না।যাক,ভালুক এসে ‘এক্স’ কে শুকে-টুকে চলে যাওয়ার পর ‘ওয়াই’ এসে জিজ্ঞেস করল,ভালুক তোকে কি বলে গেছে??’এক্স’ বলল,ভালুক তাকে বলে গেছে,যে বন্ধুর বিপদের সময় পালিয়ে যায় সে প্রকৃত বন্ধু নয়। আরো পড়ুন »
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | 15 Comments »
Posted on জুন 5, 2008 by raihan abir
সেইদিন কথায় কথায় ফুয়াদ বলছিল, সাইট বন্ধ হয়ে গেছে কিন্তু আমাদের কোন ইনিশিয়েটিভ নাই। কথা ঠিক না। আসলে কাউকে কিছু জানানো হয় নাই। তারিকের ব্লগে কমেন্ট আকারে লিখতে যেয়ে সেই কথাগুলা বিশাল হয়ে গেছে। তাই পোস্ট করে দিলাম।
কামের কথা কই… আরো পড়ুন »
Filed under: ব্লগর ব্লগর | 9 Comments »
Posted on জুন 5, 2008 by mdtarik
ভাই ব্লগ ঠিক হইব কবে??????
Filed under: ব্লগর ব্লগর | 3 Comments »
Posted on জুন 5, 2008 by ashraf1082
দিগন্ত ছড়ায় আলো,
মায়াবী চোখ আকর্ষন মাঝে হারায় চেতনা
অসহনীয় মোহময়তা-
দাবিয়ে রাখে সকল প্রতিহিংসা আমার।
কারনে অকারনে আমি-
যেন ভুল পথে হেঁটে চলি
কথা না বলা পথিকের মত।
আকাশ হারায় নীলে
ভালবাসা সবুজ ছুঁয়ে,
সেই নীলে এসে মেশে।
বদ্ধ জানালার ভেতর পাশে
আঁকা হয় মুক্ত আকাশ ছবি।
তোমাকে ভুলিয়ে রাখে বন্দীত্বের গাঢ় অভিশাপ থেকে।
নিঃসংগ বোকা মানুষ
এরকম বহু ধারনায় ভেসে
বিচিত্র এ পৃথিবীতে এসে বাঁচে।
Filed under: ব্লগর ব্লগর | 14 Comments »
Posted on জুন 5, 2008 by Mahmudul Alam
(লেখাটি রাশেদ উদ্দীন আহমেদ তপু ভাইকে উত্সর্গ করা হলো।
সংগীত জগত সম্পর্কে আমার জ্ঞান অতি অল্প, অতএব আশা করবো ভুল তথ্য থাকলে সবাই হাসিমুখে ধরিয়ে দেবেন।)
আশেপাশে ফুয়াদের হিপহপ গানগুলো শুনতে পাই। কী ব্রিলিয়ান্ট এই ছেলেটা! কবি সুকুমার রায় হয়তো কখনোই ভাবেননি, একদিন তাঁর “বাবুরাম সাপুড়ে” সুরের মাল্য পরবে, তাও আবার নানারকম ব্যাকগ্রাউন্ডের সংমিশ্রণে হবে ধন্য! এই অসাধ্য সাধন করেছেন ফুয়াদের মতো সংগীতজ্ঞ। কংগ্র্যাচুলেশন ফুয়াদ। আরো পড়ুন »
Filed under: কুমিল্লা | 21 Comments »
Posted on জুন 4, 2008 by কামরুলতপু
৪ঠা জুন, ১৯৯৬। দেশের এপ্রান্ত ওপ্রান্তে ১০টা কলেজে সেদিন প্রায় ৪৫০ জন ছেলের নতুন ঠিকানা হয়েছিল ক্যাডেট কলেজে। সেদিন সবাই ভাবতাম কেন আমি ক্লাস সেভেনে আর কবে ক্লাস ১২ এ উঠব। সময়ের সাথে কবেই যে আমরা কলেজের ৬ বছর কাটিয়ে আবার কলেজের বাইরে ৬টা বছর ও কাটিয়ে দিলাম ঠিক বুঝলাম না। আরো পড়ুন »
Filed under: ব্লগর ব্লগর | 14 Comments »
Posted on জুন 4, 2008 by hasnain_99ccc
হাতের ঘড়িটার দিকে বারবার তাকাচ্ছে লোকটা। লোক না বলে যুবক বলাই ভাল। দশ বছর আগে আমি-ত এমনই ছিলাম, চোখে কিসের যেন তাড়না, ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারি না। কিসের এত তাড়া তার? বাকি অংশ পড়ুন
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | Tagged: হাসনাইন | 12 Comments »
Posted on জুন 3, 2008 by ১১২৭
আজ থেকে অনেক বছর আগে একটা মেয়ে চুপচাপ প্যারেড গ্রাউন্ডে ঢুকেই কেঁদে দিয়েছিলো, পেছন ফিরে বাবা-মাকে শেষ বারের মত দেখতে দেখতে,
তার কয়েক বছর পরে কোন এক রাতে দারুণ বিষ্টি হচ্ছিল, সে রাতে মেয়েটা তার ডায়রীর পাতায় একা একাই শুভেচ্ছা জানিয়েছিল চারপাশের খুব প্রিয় কিছু মানুষকে,
তার পর আরও অনেক সেই রকম রাত গিয়েছে,
তারপর একদিন প্রিন্সিপাল রুমের সামনের করিডোরে গম্ভীর মুখে মেয়েটা দাঁড়িয়ে ছিল আর কয়েক জনার মাথায় মাথা ঠেকিয়ে,
তারও পর কেটেছে আরও দুই এক বছর , মেয়েটা এখন আরও গম্ভীর মুখে ব্লগ লিখে,
সেই রাতটা আবার কেমনে জানি চলে এসেছে, এখন আর কেবল সেই কয়েকটা মানুষকে শুভেচ্ছা জানালে হয়না, তারা আয়তনে বেড়ে গিয়েছে দশগুন!
যাই হোক, নিরানব্বই সালে কাধে কাধ মেলানো সেই সবকটা মানুষকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা।
Filed under: ব্লগর ব্লগর | Tagged: জন্মদিন | 16 Comments »
Posted on মে 21, 2008 by কামরুলতপু
[অনেকদিন ধরেই আমাদের সিসিবি ডাউন হয়ে আছে। কিন্তু আজ যে আমার একটা লেখা খুব দরকার। সবার সাথে আজ এইটা শেয়ার করা দরকার ছিল। তাই এখানে পোষ্ট করে দিলাম। এখানে মনে হয় লেখা পোষ্ট বন্ধ হয়ে গেছে। তাও দিলাম। ]
আজ ঘুম থেকে উঠলাম ই ফোনটা পেয়ে। শুভ ফোন দিয়ে বলল জাহিদের একটা দুঃসংবাদ আছে। আমরা তিনজন জাপানের একই জায়গায় পড়ি আবার একই ডর্মে থাকি। জাহিদের সাথে আমার সম্পর্ক আজ ১২ বছর আর শুভর সাথে জাপান এসে পরিচয়। জাহিদের দুঃসংবাদ কি হতে পারে সেটা মাথাতেই আসল না। শুনলাম ওর আব্বা মারা গেছেন। কিছুক্ষণ চুপ করে থাকলাম। ভাবলাম কি বলব। জাহিদ কে ফোন দিব কিনা ভাবছি। কিই বা বলা যায় ওকে। জিজ্ঞেস করলাম দেশে যাবি কিনা। যাবে না ও। গতকাল রাতে মারা গেছেন আঙ্কেল আজ দুপুরেই মাটি দিয়ে দিবে গিয়েও পাবে না। বিদেশে থাকি আমরা যে কোন সময় এইরকম পরিস্থিতিতে পড়তে পারি আমরা যে কেউ। এরপর আমি আর শুভ মিলে চুপ করে বসে থাকি অনেকক্ষণ। মনে পড়ল আজ থেকে ১১ বছর আগের কাহিনী। কি দ্রুত সময় যায়। ২৯জুন
Filed under: ব্লগর ব্লগর | 13 Comments »
Posted on মে 19, 2008 by syedshafi
We’re looking for an apprentice who is -
- Experienced/ familiar with LAN/Hardware troubleshooting.
- Well informed about Internet/email (office outlook) issues.
- Fluent/semi- fluent in English.
- Job location is Comilla.
- Accommodation, food, laundry free.
- Job will be in shifting (3 consecutive weeks work and 1 week holiday)
- Transport will be provided. (Dhaka-Comilla- Dhaka)
- If performance is satisfactory he will eventually be appointed as a permanent employee. Job rotation will be flexible (work: 5 days a week, weekend: Friday, Saturday) upon being permanent.
- Salary: BDT 12,000 (upon being appointed permanently salary will be raised).
- He has to address technical problems of Native Bangladeshis and foreigners as well.
- He should bear a good moral character.
If you know someone who does posses the aforesaid criteria and is interested for apprenticeship please inform me immediately.
Syed Shafi
017-11-538793
Filed under: ব্লগর ব্লগর | 7 Comments »
Posted on মে 15, 2008 by Khan Muhammad
ক্যাডেট কলেজ ব্লগ ডট কম সাইটের কোডিংয়ে কিছু ঝামেলা হওয়ার কারণে সেটা সার্ভারের অনেক ব্যান্ডউইড্থ খেয়ে ফেলছিলো। গতকাল দুপুর থেকে এই ঝামেলাটা শুরু হয়। সার্ভার ঠিক রাখার জন্য সাময়িকভাবে তাই সাইটটা সরিয়ে রাখা হয়েছে।
প্রথম প্রথম তো, এরকম একটু আকটু ঝামেলা হবেই। ঝামেলা থেকে আরও বেশী বেশী শিখতে পারবো আমরা।
সার্ভার স্পেস দিয়েছিলেন এফসিসি’র আরিফ ভাই। উনি আগামীকাল অফিসে গিয়ে ব্যাপারটা দেখবেন। আশা করা যায় আগামীকাল বিকেল বা রাতের মধ্যে ঠিক হয়ে যাবে।
ততক্ষণ পর্যন্ত সবাই সবুর করেন।
Filed under: ব্লগর ব্লগর | 14 Comments »
Posted on মে 9, 2008 by raihan abir
অনেকদিন আগে দেখা স্বপ্নকে হালকা আলোর মুখ দেখিয়েছিলাম আমরা কজনা…তারপর সবার আসা-যাওয়ায় তা পেয়েছে পূর্ণতা…
গ্যাঁজানোর টাইম নাই…নতুন বাসা রেডি হয়ে গেছে। চলেন যাই… http://cadetcollegeblog.com
বিঃদ্রঃ
যাদের কমপক্ষে ১ টি ব্লগ রয়েছে তাদের পাসওয়ার্ড (12345). ইউজার নেইম আগেরটাই। শুরুতেই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। বাকিরা আবার রেজিস্ট্রেশন করুন।
আপাতত এইটাই। বাকি কথা ঐখানে হইবেক।
(এই ব্লগে আর কোন মন্তব্য কিংবা পোস্ট গ্রহণ করা হবেনা)
Filed under: ব্লগর ব্লগর | 14 Comments »
Posted on মে 9, 2008 by কামরুলতপু
সাম্প্রতিক জাফর ইকবাল স্যার এর প্রথম আলোতে একটা লেখা নিয়ে বেশ তোলপাড় হয়ে গেল। সবাই (আসলে শুধু মাশরুফ) আমাকে বলেছে আমি শুরু করে দিয়ে হারিয়ে গেছি। আসলে ব্যাপার হল আমি একটু ব্যস্ত ছিলাম। তাই ঐ আলোচনায় অংশগ্রহন করতে পারিনি। আমি অবশ্য অনেক কিছু গোপনে গোপনে করেছি। এই ব্লগটা লিখব বলে কাউকে কিছু বলিনি। সবাইকে একসাথেই জানাই। মাশরুফের মেইল পাওয়ার পর আমি জাফর ইকবাল স্যার কে মেইল করি। এরপর ওনার সাথে আমার কিছু মেইলামেইলি হয়। সেই সময় আমি কাউকে কিছু জিজ্ঞেস না করেই কিছু স্বিদ্ধান্ত নিয়েছি। কারো যদি মনে হয় তপু ভাই/ তপু আমাদের কাউকে কিছু জিজ্ঞেস করল না কেন তাহলে আমি সরি। আমার মেইলামেইলি গুলা শেয়ার করলাম। মেইলামেইলি এখানে
Filed under: ব্লগর ব্লগর, সিলেট | Tagged: কামরুলতপু, জাফর ইকবাল | 14 Comments »
Posted on মে 8, 2008 by kanak1150
অনেক দিন ধরেই কিছু লিখতে পারছিনা,সবার লিখা নীরবে পড়ে যাচ্ছি আর ভাবছি যে কি লেখা যায়।কাল রাতে খবর আমাদের ফাইনাল পরীক্ষা সাতদিন পিছিয়েছে তাই আজকে বসলাম কিছু আমাকে লিখতেই হবে………………………। কি লিখল এতদিন পরে?
Filed under: সিলেট | 27 Comments »
Posted on মে 8, 2008 by bonno1006
ক্যান্ডিডেট…ব্যাপারটা প্রথম মাথায় ঢুকল বাসা থেকে আব্বার চিঠি আসার পর…”এখন অনেক গুরুত্বপুর্ণ সময়…এই ফলাফল সবক্ষেত্রে কাজে লাগবে…হাবিজাবি..হাবিজাবি..”পুরাটা অ্যান্টেনার উপর দিয়ে গেলেও শুধু বুঝতে পারলাম সময়টা অনেক গুরুত্বপুর্ন এবং এটাকে কাজে লাগানো দরকার
আরো পড়ুন »
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | 17 Comments »
Posted on মে 7, 2008 by Mahmudul Alam
ক্যাডেট কলেজ বিষয়ে আজ আমার ১টি অপ্রিয় প্রসঙ্গে বলবো। আর পরের কিস্তির লেখাটা হবে ক্যাডেট কলেজের প্রিয় ২টি বিষয় নিয়ে। আজকের লেখাটা তারেক ভাইকে উত্সর্গ করলাম।
বাঁশিঃ
বোধকরি এটা আমাদের সবারই অন্যতম অপ্রিয় একটি অভিজ্ঞতা। আমার কাছে বাঁশির একেকটা আওয়াজকে যেন অসহায় জীবের আর্তনাদ বলে মনে হতো। একদল নিষ্পাপ কিশোরকে উপুর্যুপরি অত্যাচারের বাহন ছিলো এই বাঁশি।
কখনোই এই বাঁশির আওয়াজে আমি তৃপ্তির আভাস পাইনি। কখনোই এই বাঁশির তারস্বরে পুলকিত হতে পারিনি আমি। কখনোই এ ডাকাতিয়া বাঁশি উদ্যম দেয়নি আমায়। নজরুলের ভাষায় এর প্রতিটি ডাক যেন “প্রিয়হারা কার কান্নার মতো এ বুকে আসিয়া বিঁধে”। একদিকে ওতে ছিল ব্যথিতের অস্ফুট রোদন, অন্যদিকে যেন ছিল নির্যাতিতের অব্যক্ত প্রতিবাদ। আরও পড়ুন
Filed under: কুমিল্লা, ব্লগর ব্লগর | 19 Comments »